UsharAlo logo
, |

বিশেষ চাহিদা সম্পন্নদের ঈদ উপহার

Mohon Chowdhury
মার্চ ১৬, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ চাহিদা সম্পন্নদের ঈদ উপহার প্রদান করেছে সোনালী দিন প্রতিবন্ধি সংস্থা।
পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্নদের ঈদ উপহার প্রদান করেছে সোনালী দিন প্রতিবন্ধি সংস্থা।
আজ ২৬ রমজান (১৬ মার্চ) দুপুর ৩ টায় নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এই উপহার বিরতণ করা হয়।
সংস্থার সভাপতি ইসরাত আরা হীরার সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাজেদা ইসলাম এর পরিচালনায় প্রধান‌ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ মাসুদা পারভীন, বিশেষ অতিথি ছিলেন ‌মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারীএ্যাডঃ মোমিনুল ইসলাম,শিশু সুরক্ষা জোটের সভাপতি এ্যাডঃ শামিমা সুলতানা শীলু, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সদস্য সচিব সুতপা বেদঞ্জ, খুলনা পাবলিক কলেজের সাবেক উপাধ্যক্ষ তাসরিনা বেগম, কবি নুরুন নাহার হীরা, মোঃ আব্দুর রাজ্জাক, কৃষ্ণা দাশ, খাদিজা খাতুন, মোঃ সবুজুল ইসলাম, মোঃ রাকিবুজজামান মানিক, সাবিনা ইয়াসমিন, মোঃ ওয়াসিফ খান, নিঝুম হাসান শ্রুতি, মোঃ তাজুল ইসলাম প্লাবন প্রমুখ।
ঊআ-রহমাতুল্লাহ