ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও সাড়ে ৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও ৪ লাখ ৯৪ হাজার ২৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । শুক্রবার (২৯ অক্টোবর) পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ বিষয়টি জানা গেছে।
বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৯৬ হাজার ৩৩৭ জনের দেহে। এ পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৯১৯ জনে।
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মোট ৪ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ জনের দেহে সনাক্ত ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৮৪ জনে।
এ তালিকায় ২য় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৫৩০ জনের দেহে। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ২২১ জন।
৩য় অবস্থানে ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৪৩৬ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ১২৫ জন।
তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪৭ জন। আর সুস্থ হয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনার শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
(ঊষার আলো-আরএম)
