UsharAlo logo
, |

ব্যাংকে নেই,তবে ফুটপাতে প্রতিদিনই বসছে নতুন নোটের দোকান

JAHANUR
মার্চ ১৮, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছর ঈদ এলেই বাড়ে নতুন টাকার চাহিদা।যে কারণে ঈদ ঘিরে বাজারে ১৫ থেকে ২০ হাজার কোটির নতুন নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক।তবে অন্তর্বর্তী সরকারের আমলে আহসান মনসুরের গভর্নর বন্ধ করে দেন সরবরাহ ব্যবস্থা।যা এবারও বহাল রেখেছেন মোস্তাকুর রহমানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক।কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন,সক্ষমতার চেয়ে চাহিদা বেশি আর কাগজ সংকটে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন,‘যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কাগজ,কালি এবং সিকিউরিটি থ্রেট সংগ্রহ করি,এগুলোর খুব বেশি প্রতিষ্ঠান পৃথিবীতে নেই।মুষ্টিময় কিছু প্রতিষ্ঠান আছে,তাদের কাছ থেকে যে পরিমাণ সাপ্লাই আমাদের দরকার,সে পরিমাণ সাপ্লাই পাচ্ছি না।’

মুখপাত্র যখন এমন বক্তব্য দিচ্ছিলেন,ঠিক তখনও বাংলাদেশ ব্যাংকের গেইটের ৫০ গজের মধ্যে বিক্রি হচ্ছে নতুন নোট।গত বছেরর চেয়ে এবার বিক্রেতার সংখ্যাও কয়েকগুন বেশি।রাজধানীর গুলিস্তানেও প্রতিবছরের মতো নতুন নোট সাজিয়ে বসেছেন অর্ধশতাধিক দোকানী।