UsharAlo logo
, |

ব্রাজিলের জয়যাত্রা থামিয়ে দিল ইকুয়েডর

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচই জিতেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিতের দলের এই জয়যাত্রাকে রুখে দিয়েছে ইকুয়েডর।
কোপা আমেরিকা গ্রুপ পর্বে টানা ৩ জয়ে নিশ্চিত হয়েছে পরের রাউন্ড। এমনকি গ্রুপের শীর্ষেও। বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে খেলতে নেমে ‘বি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। স্বাগতিকদের রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে থাকে একুয়েডর। টানা ১০ জয়ের পর ড্র করেছে তিতের দল।
প্রথমার্থে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় তিতের দল। খেলার ৩৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। এগিয়ে থাকার স্বাদ নিয়ে বিরতিতে যায় তারা।
ফিরে এসে আর সেই স্বাদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নেইমারহীন ব্রাজিল। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরেন ইকুয়েডর।
প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০, পরের ম্যাচে পেরুকে ৪-০, এরপর কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

(ঊষার আলো- এম এইচ)