UsharAlo logo
, |

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬ লাখ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ২ জনতে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। বিশ্বস্ত মোটরসাইকেল চালকের সহযোগিতায় একটি চক্র এ ঘটনা ঘটানোর তিন দিনের মধ্যে পুলিশ ওই টাকা উদ্ধার ও দু’জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নবীনগর উপজেলার নারুই নোয়াগাঁও গ্রামের জিয়াউর রহমানের ছেলে হাবিবুর রহমান ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। তারা আদালত ও পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ার জুম্মানসহ আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নবীনগরের নোয়গাঁও এলাকার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিয়ের টাকা লেনদেনের জন্য প্রতিনিয়তই ব্রাহ্মণবাড়িয়া আসেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং-এর কর্মকর্তা এনামুল হক। এ কাজে তিনি স্থানীয় বিশ্বস্ত ভাড়ায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমানকে নিয়ে আসেন। এরই মধ্যে হাবিবুর রহমান টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। তিনি সাইফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে এ নিয়ে পরিকল্পনা করেন। সাইফুল যোগাযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার জুম্মান নামে এক যুবকের সঙ্গে।
তিনি আরও জানান, পূর্ব পরিকল্পান অনুযায়ি গত ২০ জুন নবীনগর ফেরার পথে আখাউড়ার রুটি এলাকায় এনামুল হকের পথরোধ করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে এজেন্ট ব্যাংকিং-এর মালিক সাদেক মিয়া আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। সন্দেহভাজন হিসেবে হাবিবুর ও সাইফুলকে আটকের পর পুলিশ বিস্তারিত জানতে পারে।
তাদের দেয়া স্বীকারোক্তি মতে ২২ জুন বিকেলে নারুই পূর্বপাড়ার এলাকায় ব্রিজের নিচ থেকে ছয় লাখ ৪৫ হাজার টাকা ও বুধবার দুপুরে জুম্মানের ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ছয় লাখ টাকা উদ্ধার করে।
(ঊষার আলো-এমএনএস)