ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হওয়া ১ নারীর মৃত্যু হয়েছে ভারতের মধ্যপ্রদেশে। এই প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ওই রাজ্যে এটাই প্রথম মৃত্যু। মৃত নারী উজ্জয়িনীর বাসিন্দা। সেখানকার স্থানীয় প্রশাসনের পক্ষে থেকে ২৩ জুন বুধবার এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে মোট ৫ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন ভোপালের এবং ২ জন উজ্জয়িনীর। এই ৫ জনের মধ্যে উজ্জয়িনীর ওই নারীর ১ম মৃত্যু হল। বাকি ৪ আক্রান্ত থেকে সুস্থ হয়েছে বলে জানা যায়।
আনন্দবাজার পত্রিকা থেকে জানাযায়, ওই নারীর মৃত্যু হয়েছিল আগেই। তবে, জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস প্রজাতির বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়েছে। উজ্জয়িনীর নোডাল কোভিড অফিসার রৌনকের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ২৩ মে ওই নারীর মৃত্যু হয়েছিল। তার স্বামী আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ওই নারীর স্বামীর ২টি টিকাই নিয়েছিল। কিন্তু মারা যাওয়া নারীর একটি টিকা নেওয়া বাকি ছিল।
বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশের মেডিকেল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সরঙ্গ বলেছে, ‘সরকার বিষয়টির ওপর নজর রাখছে। ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের সংস্পর্শে যারা এসেছে তাদের যত দ্রুত সম্ভব খুজে বের করে করোনা পরীক্ষা করা হবে।
তবে এই মৃত্যু ডেল্টা প্লাস প্রজাতির কারণে ভারতের প্রথম মৃত্যু কি না, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে হচ্ছে, ভয়ংকর ওই প্রজাতির ফলে এটিই দেশের প্রথম মৃত্যু।
(ঊষার আলো- এম.এইচ)
