UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৫, মামলা ৫৯

ঊষার আলো
মে ২৪, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।এসময় গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫৯টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৩ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০৪ পিস ইয়াবা, ১৯ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৬৪ গ্রাম ৭৬ পুরিয়া হেরোইন ও ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা হয়েছে।

ঊষার আলো-এসএ