UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নুরাজিম বাহিনীর সদস্য রকি গ্রেপ্তার

Mohon Chowdhury
নভেম্বর ১৩, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

খুলনার আলোচিত নুরাজিম বাহিনীর সদস্য মো. শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানিক দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার রকি খুলনার টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা এবং নুরাজিমের আপন ভাই। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।

সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে বলে র‍্যাব জানায়। এ ছাড়া গ্রুপটির বিরুদ্ধে নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার রকিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ঊআ-মোচৌ