UsharAlo logo
, |

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৭২

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় কাছ হেফাজত থেকে ৪ হাজর ৩৬১ পিস ইয়াবা, ১২১ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশিমদ জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে।