স্পোর্টস ডেস্ক : চলতি বছরের কোপা আমেরিকায় কোয়ার্টার-ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছে স্বাগতিক ব্রাজিল। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনালে নেইমাররা। রোববার দিবাগত রাত ৩টায় নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ৫ বারের বিশ্বকাপজয়ীরা।
ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে এবারের কোপা মিশন শুরু করেছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে সেলেসাওরা ৪-০ গোলে হারায় পেরুকে। কলম্বিয়ার বিপক্ষে অবশ্য কষ্টার্জিত জয় পেয়েছে নেইমাররা। পিছিয়ে থেকেও শেষ দিকে ২ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল।
অন্যদিকে চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি ইকুয়েডর। প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করে দলটি। পরের ম্যাচ পেরুর বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া ইকুয়েডর অবস্থান করছে টেবিলের ৪ নম্বরে।
(ঊষার আলো- এম.এইচ)
