UsharAlo logo
, |

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ঊষার আলো রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তার নাম ফারজানা খাতুন (২৩)। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে তার বাড়ি। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, গৃহিণী ফারজানাকে গত রোববার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু শক সিন্ড্রোমে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্রও পেয়েছেন ৩৩ জন। বর্তমানে হাসপাতালটিতে ১১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঊষার আলো-এসএ