UsharAlo logo
, |

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:  চলতি অধিবেশনে ভাষণ দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

প্রস্তাবে চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।’

গত ১৬ জানুয়ারি (রোববার) একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। এদিকে ধন্যবাদ প্রস্তাব আনার পরই সোমবার এর ওপর আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে আলোচনায় অংশ নেন।

সংবিধান অনুযায়ী কোনো সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে।