UsharAlo logo
, |

রেলগেট পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঊষার আলো
জানুয়ারি ১৮, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: কুমিল্লায় রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেলগেটে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রনি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের আবুল খায়েরের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশে চা বিক্রি করেন।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় পদুয়ার বাজার এলাকায় সড়কের দুই পাশের রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রনি রেলগেটের নিচ দিয়ে সাইকেল নিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় পুরো শরীর থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হচ্ছে।