যশোরের শার্শায় পৃথক দুই অভিযানে মোট ১ হাজার ১৩ বোতল নিষিদ্ধ কফ সিরাপ (উইনকেরেক্স ও স্কাফ) জব্দ করেছে র্যাব-৬। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) র্যাব-৬, যশোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শার্শা উপজেলার গোবিনাথপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬৯ বোতল উইনকেরেক্স ও ৩০ বোতল স্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বশির (২২) ও মিনহাজ।
একই দিন বিকেলে উপজেলার টেংরালী বাউন্ডারিপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৭৪৪ বোতল স্কাফসহ আবু বক্কর (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঊষার আলো-এসএ
