UsharAlo logo
, |

শেয়ারবাজারের পতন : বিএসইসির বৈঠক আজ

ঊষার আলো
অক্টোবর ১৯, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের শেয়ারবাজারে গত ১ সপ্তাহের বেশি সময় সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। যার কারনে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

এই সূচকের পতনের কারণে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছে। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এ পরিস্তিতিতে করণীয় নির্ধারণে শেয়ারবাজার সংশ্লিষ্টে স্টেকহোল্ডারদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ (১৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে স্টেকহোল্ডারদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

 

(ঊ/আ-আরএম)