ঊষার আলো ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (২০ ডিসেম্বর) সূচকে বড় পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩৬.৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫২৮.৬৬ পয়েন্টে।
ডিএসইএস সূচক ১০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৩২.৬৫ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০০টির ও কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে ডিএসইতে মোট ৮০৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।
এদিকে অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৮৪.৫৬ পয়েন্টে।
সার্বিক সিএএসপিআই সূচক ১২৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬০৯.৮৭ পয়েন্টে। সিএসআই সূচক ১০.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৮.১৪ পয়েন্টে।
সোমবার সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির ও কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। দিন শেষে সিএসইতে ৯১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি।
(ঊষার আলো-এফএসপি)
