UsharAlo logo
, |

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরায় লকডাউনের ৩য় সপ্তাহে পুলিশ প্রশাসন চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে না আসতে সচেতনতার প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে যারা অপ্রয়োজনে বাইরে আসছে তাদের করা হচ্ছে জরিমানা।
সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ কিছুতেই থামছে না। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তৃতীয় সপ্তাহ চলমান লকডাউন শহরে কিছুটা মানা হলেও মানা হচ্ছে না গ্রামে গঞ্জে।
আজ ২৩ জুন বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১ জন করোনায় ও ৭ জন করোনা চিকিৎসা নেওয়া আইসোলেশনে মারা গেছে।
গতকাল ২২ জুন মঙ্গলবার করোনা টেস্টে যশোর ও সাতক্ষীরার ২৮১ জনের মধ্যে ৭৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আর প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল-ক্লিনিকে। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।
লকডাউনে মাস্ক পরা, সামাজিক দূরুত্ব মেনে চলা ও ঘরের বাইরে না আসার সচেতনতামূলক প্রচারণার সাথে সাথে আইন প্রয়োগ করে জরিমানা করা ও গাড়ি আটক করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের প্রধান মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
সরকারি তথ্য মতে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ২৮৮ জন, আর করোনায় মারা গেছে ৬৩ জন। বর্তমানে জেলায় ৮৬৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫০ জন। যদিও বেসরকারি হিসাবে করোনা উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে খবর পাওয়া যায়।

(ঊষার আলো- এম.এইচ)