UsharAlo logo
, |

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত

ঊষার আলো
জুলাই ২৭, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান নেতা আবুল মাল আবদুল মুহিত।

গত কয়েকদিন যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত ২৫ জুলাই তিনি করোনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে। একই সাথে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকা বনানীস্থ নিজ বাসায় আছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

(ঊষার আলো-এফএসপি)