UsharAlo logo
, |

সারাদেশে ৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

pial
মে ৯, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন নতুন রোগী ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৯৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৯ জন। এ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি।

(ঊষার আলো-এফএসপি)