UsharAlo logo
, |

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নয়জন নিহত

pial
এপ্রিল ২৮, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানী দামেস্কের কাছে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৯জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সিরীয় সেনা আছেন।

ওয়ার মনিটরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলের উত্তর-পূর্ব অঞ্চলের তিবেরিয়াস এলাকা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তার অধিকাংশ সিরিয়ার সেনাবাহিনী আকাশে ধ্বংস করেছে বলেও দাবি করা হয় সে খবরে। কিন্তু এ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলে, বুধবার (২৭ এপ্রিল) ভোরের দিকে দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত ও স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়।

(ঊষার আলো-এফএসপি)