UsharAlo logo
, |

সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে আতঙ্ক

ঊষার আলো রিপোর্ট
অক্টোবর ২১, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সীমান্তে আতঙ্ক সৃষ্টি করেছে।

সোমবার রাত থেকে এই গোলাগুলি শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারা থেমে থেমে গুলির শব্দ শুনতে পান।আরকান আর্মি, আরসা ও আরএসওর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের কারণে এই গোলাগুলি হচ্ছে। এ ঘটনায় অনেক হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন- সীমান্তের ৩৬, ৩৭ ও ৫৬ পিলারের ওপারে রাতভর প্রচণ্ড গোলাগুলি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরের এ ঘটনায় অন্তত ১৮-২০ জন প্রাণ হারিয়েছেন বলে শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবির সূত্রে জানা যায়, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

ঊষার আলো-এসএ