UsharAlo logo
, |

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার (২৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৩ ও ২১৭৮ পয়েন্টে আছে। এ সময়ের মধ্যে লেনদেন হয় মোট ৩১৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এই সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৬টির ও কমেছে ৩৩টির এবং অপরির্বতিত রয়েছে মোট ২৯টি কোম্পানির শেয়ার।

অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে অবস্থান করে। তারপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৮২টি কোম্পানির দাম বেড়েছে ও কমেছে ২৭টি কোম্পানির দর এবং অপরিবর্তিত রয়েছে মোট ৭টি কোম্পানি শেয়ারের দর।

(ঊষার আলো-এফএসপি)