UsharAlo logo
, |

সূচকের বড় পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুন) সূচকের বড় পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

আজ বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান করছে। আর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে ১২৯৭ এবং ২১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছে। আগের দিন ডিএসইতে ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টি কোম্পানির ও কমেছে ২১৭টি এবং অপরিবর্তিত রয়েছে মোট ২২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে।

আজ সিএসইতে ১৩৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা প্রায় ৩৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল মোট ১০২ কোটি ৫৯ লাখ টাকার। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১৮টির ও কমেছে ১৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

(ঊষার আলো-এফএসপি)