UsharAlo logo
, |

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ্যপুস্তকে যুক্ত করতে রিট

ঊষার আলো
ডিসেম্বর ২, ২০২১ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইতিহাস বিকৃতি রোধে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা এবং ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। আইনজীবী উত্তম লাহেড়ির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম এই রিট দায়ের করেন।

রিটে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও আইজিপিসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)