ঊষার আলো ডেস্ক : এবারের হজ শেষে ২৫ জুলাই মোতাবেক ১৫ জিলহজ (সৌদিতে) রোববার শুরু হয়েছে ওমরাহ। তবে এবার বিদেশিরাও বহুল প্রতীক্ষিত ওমরাহ পালনের অনুমতি পেতে যাচ্ছে। ১৪৪৩ হিজরির ১ মহররম বিদেশিরাও ওমরাহ পালন করতে পারবে।
জানা যায়, ১৪৪২ হিজরির হজের পর পবিত্র বায়ত্ল্লুায় পৌঁছেছে ওমরাহ পালনকারী ১ম দল। ১৪৪৩ হিজরির প্রথম দিন তথা মহররমের ১ তারিখ থেকে বিদেশিরাও ওমরাহ পালন করতে পারবে এমনটি জানিয়েছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি।
আরও জানা গেছে, প্রায় ৫শ সংস্থা ও ঠিকাদারকে আগামী মহররম মাসের ১ তারিখ থেকে বিদেশি ওমরাহ পালনকারীদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। যারা মহামারি করোনার টিকা নেওয়া সম্পন্ন করেছে তারাই কেবল ওমরাহ করার অনুমতি পাবেন। করোনাভাইরাস থেকে সর্তকতা অবলম্বন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ওমরার জন্য নির্দিষ্ট দরজা দিয়ে রোববার(২৫ জুলাই) থেকে কাবা চত্বরে প্রবেশ করছেন ওমরাহ পালনকারীরা। তবে, আগের মতোই ওমরা পালন করতে ইচ্ছুক ব্যক্তিরা ইতামারনা অ্যাপের মাধ্যমে ওমরা এবং মসজিদুল হারামে নামাজ আদাযয়ের জন্য সময় নিতে পারবেন বলে জানা গেছে।
(ঊষার আলো-আরএম)
