UsharAlo logo
, |

হেলেনা জাহাঙ্গীরের টিভি অফিসেও র‍্যাবের অভিযান

ঊষার আলো
জুলাই ৩০, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি প্রাপ্ত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছেন র‌্যাব। অভিযানে তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক, হরিণের চামড়া, ক্যাসিনো সরঞ্জামসহ আরো অবৈধ মালপত্র উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ২টায় তাঁর  মালিকানাধীন রাজধানীর মিরপুরে অবস্থিত আইপি টিভি ‘জয়যাত্রার‘ অফিসেও অভিযান চালানো হয়।

অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় রাতে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

(ঊষার আলো–আরএম)