UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

JAHANUR
মার্চ ২৫, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহে দু’দিন (শুক্রবার ও শনিবার) বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়।তবে,এখন থেকে আগামী ১০টি শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।মঙ্গলবার (২৪ মার্চ) এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক জয়নাল আবেদীন সই করা পরিপত্রে বলা হয়,রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখনে ঘাটতি হয়েছে।তা পূরণে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।

এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে ওই পরিপত্রে জানানো হয়েছে।