UsharAlo logo
, |

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার

ঊষার আলো
মে ১৪, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতরের দিন শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানান এবং রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।

(ঊষার আলো-এমএনএস)