UsharAlo logo
, |

হাসিনার রায়ে ভারতের প্রতিক্রিয়া

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে চলমান এই বিচারিক প্রক্রিয়া তারা নজরে নিয়েছে এবং দেশটির জনগণের ‘‘সর্বোত্তম স্বার্থ’’ রক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

 

বিবৃতিতে বলা হয়, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ। আমরা এ লক্ষ্যে সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব।” তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের আহ্বানের বিষয়ে দিল্লি কোনো সুস্পষ্ট মন্তব্য করেনি।

 

এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত বছরের জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের রায়ে তিনটি অভিযোগে তাকে দোষী প্রমাণিত ঘোষণা করা হয়। এর মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

রায় ঘোষণার সময় আদালতকক্ষে আইনজীবী ছাড়াও জুলাই–আগস্টে নিহতদের কয়েকজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত সরকারের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা হবে  অবন্ধুসুলভ আচরণ  এবং ন্যায়বিচারের প্রতি ‘‘স্পষ্ট অবজ্ঞা ।

 

বাংলাদেশ আরও জানায়, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে হস্তান্তর করা ভারতের  অবশ্য পালনীয় দায়িত্ব ।

ঊআ-মোহন চৌধুরী