UsharAlo logo
, |

পানি উন্নয়ন বোর্ডের ২২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন : এমপি লবি

স্টাফ রিপোর্টার
মার্চ ৪, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

 স্টাফ রিপোর্টার
খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি দল-মত নির্বিশেষে ডুমুরিয়া-ফুলতলার উন্নয়নে কাজ করবেন।
বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা এলাকায় মৃতপ্রায় সালতা নদী সচল, দূষণমুক্ত ও দখলমুক্ত করতে পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। সুতরাং দল-মত নির্বিশেষে আমি সকলের এমপি। এলাকার ভোগান্তি নিরসনে জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চাই।”
এমপি লবি আরও বলেন, সালতা নদীর ৯ দশমিক ১ কিলোমিটার পুনঃখননের মাধ্যমে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হলো। এ প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নৌ-যোগাযোগ উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নদীর চরে পূবর্ডুমুরিয়া এলাকায় ফলক উন্মোচন করা হয়।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি.এম. আব্দুল মোমিন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।