UsharAlo logo
, |

সিংড়া পৌর আ.লীগ নেতা গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ১, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে দমদমা স্লুইচগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজান উত্তর দমদমা গ্রামের মুকতাদুদুর রহমানের ছেলে। তিনি অনলাইন মিটিংয়ের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে।

ঊষার আলো-এসএ