ঊষার আলো ডেস্ক : রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন তিনি। মোট ৩ বছরের জন্য তাকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিগত দিনে তিনি ঢাকা স্টক একচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়াও সানাউল হক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
(ঊষার আলো-এফএসপি)
