স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় নিজেদের ৩য় ম্যাচ খেলতে কাল নামছে ব্রাজিল। এবার নেইমারদের সামনে কলম্বিয়া। আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
ব্রাজিলের ঘরের মাঠ রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে খেলা। টেলিভিশনে ম্যাচটি সরাসরি দেখতে পারবে সনি সিক্স, সনি টেন ওয়ান এবং টেন টু’তে।
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে প্রথম ২ ম্যাচই জিতেছে ব্রাজিল। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ৩ ম্যাচে মাত্র একটি জয় পেলেও আরেক ম্যাচে ড্রয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় কলম্বিয়া। তাদের সামনেও দারুণ সুযোগ রয়েছে ব্রাজিলকে হারাতে পারলে তারা উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।
(ঊষার আলো- এম.এইচ)
