UsharAlo logo
, |

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের হয়েছে।
বুধবার(২৩জুন) কেএমপির সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা  পর্যন্ত সময়ে অভিযানে ৫ জন গ্রেফতার হয়। এসময় এদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আলামিন হাওলাদার(৫৩), মোঃ হুমায়ুন শেখ(৪২), মোঃ শরীফ(২৫), মোঃ রিপন(৪০) এবং মোঃ নাঈম(৩২)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)