UsharAlo logo
, |

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১২২

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এবং করোনা টেস্টে ২৮২ জনের মধ্যে ১২২ জনের পজেটিভ। এতে করোনা সংক্রমণের হার ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।
আজ ২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মারা গেছে তারা।
প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে ক্লিনিকে। তৃতীয় সপ্তাহ চলমান লকডাউনের আজ ২৪ জুন বৃহস্পতিবার শেষ দিন। কিন্তু শহরে কিছুটা মানা হলেও মানা হচ্ছে না গ্রামে গঞ্জে। কর্মহীন মানুষের দাবি গত বছর করোনা সংক্রমনের শুরুতে সরকার লকডাউনে সাহায্য দিয়েছে। এবার তা এখনো পায়নি।
এদিকে লকডাউনের তৃতীয় সপ্তাহের শেষ দিন অব্যাহত ভাবে চলছে। তারপরও সংক্রমণ প্রতিরোধ না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি লকডাউন বাড়ানো যাবে কিনা, এ বিষয়ে আজ বিকালে ভার্চ্যুয়াল সভা আহ্বান করেছে।
তবে লকডউানে কর্মহীন মানুষেরা আগের মত সরকারের সাহায্য দাবি করেছে। একই সাথে সবার জন্য লকডাউন কঠোর হওয়া দরকার বলে মনে করে ভুক্তভোগীরা।
করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের আশ-পাশে থাকছে উল্লেখ করে জেলা স্বাস্থ্য বিভাগের এ প্রধান কর্মকর্তা ডাঃ হুসেন সাফায়াত বলেছেন, লকডাউন চলাকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব।
সরকারি তথ্য মতে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ২৯৭ জন, আর করোনায় মারা গেছে ৬৩ জন। বর্তমানে ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রন্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ১১৭ জন । যদিও বেসরকারি হিসেবে করোনা উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আরো বেশী বলে খবর পাওয়া গেছে।

(ঊষার আলো- এম.এইচ)