UsharAlo logo
, |

টিকা কিনতে আট হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এডিবি

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা প্রতিরোধে ভ্যাকসিন কিনতে বাংলাদেশেকে ৯৪ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকা) দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার(২৪জুন) শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণচুক্তিতে সই করেন।

‘রেসপন্সিভ কভিড-১৯ ভ্যাকসিন ফর রিকভারি প্রজেক্ট আন্ডার দি এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি’ প্রগ্রামের আওতায় ঋণটি দিচ্ছেন সংস্থাটি। অর্থ বিভাগ এ প্রগ্রামের উদ্যোগী বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে এবং স্বাস্থ্যসেবা বিভাগ প্রকল্পের সার্বিক তদারকি করবে। এই ভ্যাকসিন সাপোর্ট প্রগ্রামটি জুন ২০২১ থেকে মে ২০২৪ পর্যন্ত বাস্তবায়িত হবে। এর উদ্দেশ্য হচ্ছে কভিড-১৯ অতিমারি প্রতিরোধে ভ্যাকসিন ক্রয়ে সহায়তা করা। ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে দুই শতাংশ সুদ দিতে হবে। বাকী ৪৭ কোটি ডলার রেগুলার সুদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ঋণের জন্য প্রযোজ্য হবে। এডিবির দেওয়া এই ঋণ তিন বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরে পরিশোধযোগ্য।

(ঊষার আলো-আরএম)