UsharAlo logo
, |

যেখানে সেখানে বসতে দেয়া হবে না কোরবানি পশুর হাট : স্বরাষ্ট্রমন্ত্রী

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কোরবানির ঈদকে সামনে রেখে দেশের কোথাও যেখানে সেখানে হাট বসতে দেওয়া হবে না এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার(২৪জুন) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পশু কেনাবেচায় মানুষকে উৎসাহিত করা হবে। গত বছরও দেখেছি অনলাইনে বেশ কেনাবেচা হয়েছে। এবারও এই পদ্ধতিকে উৎসাহিত করবো। এমনকি হাটের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। হাটে জাল নোট শনাক্তকরণ, অজ্ঞান পার্টি ও মলম পার্টি যেন হাটে ভিড়তে না পারে তার ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীদের টাকা পরিবহনে  সহযোগিতা করবে পুলিশ। চামড়া কেনাবেচায় সিন্ডিকেট রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের আগেই দাম নির্ধারণ করবে। তিনি আরও বলেন, চামড়া পাচার রোধে সকল ধরনের ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

(ঊষার আলো-আরএম)