UsharAlo logo
, |

কানাডায় ফের একটি স্কুলের পাশে কয়েকশ কবরের সন্ধান

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কানাডার সাচকাচেওয়ান প্রদেশে এক সাবেক আবাসিক স্কুলের পাশে কয়েকশ কবরের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এসকল কবরের বেশিরভাগই শিশুদের। প্রদেশটিতে মোট ৭৪টি জাতিগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে।

গতকাল বুধবার (২৩ জুন) ফেডারেশন অব সভরেইন ইনডিজিনাস ফার্স্ট নেশন্স একটি বিবৃতিতে জানায়, কবরগুলো সাবেক ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের পাশে অবস্থিত। তবে ফেডারেশন কবরের সঠিক সংখ্যা জানায়নি। কিন্তু এইসব কবর কানাডার সাম্প্রতিক ঘটনাবলীতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়।

কিছুদিন আগে কানাডার আরও একটি স্কুলের পাশে কবরের সন্ধান পাওয়া যায়। সেসব কবরের মধ্যে মোট ২১৫টি শিশুর মৃতদেহ ছিল।

(ঊষার আলো-এফএসপি)