UsharAlo logo
, |

জনগণের প্রয়োজনে সেনাবাহিনীকে পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জনগণের প্রয়োজনে সবসময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ। এ সময়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেছেন, সাক্ষাৎকালে আবদুল হামিদ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানায়।
বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেছেন, বিভিন্ন দুর্যোগসহ সংকটময় মুহূর্তে জাতির প্রয়োজনে সেনাবাহিনী সবসময় এগিয়ে এসেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আশাপ্রকাশ করেছেন, নতুন সেনাপ্রধানের পেশাদারিত্ব ও নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত হবে এবং জাতির প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে।
আবদুল হামিদ দায়িত্ব পালনে নতুন সেনাপ্রধানের সফলতা কামনা করে। সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করে।

(ঊষার আলো- এম.এইচ)