UsharAlo logo
, |

চীনে অগ্নিকাণ্ডে মার্শাল আর্ট স্কুলের ১৮ শিক্ষার্থীর মৃত্যু

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার(২৫জুন) হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে এ ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ৭ থেকে ১৬ বছরের মধ্যে। ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটেছে। পরে সেটি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। ঝিচ্যাং জেলা সরকার এক বিবৃতি জানান, স্কুলটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় সময় রাত তিনটায় অগ্নিকাণ্ড ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে প্রেরণ হয়েছে।

(ঊষার আলো–আরএম)