UsharAlo logo
, |

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বাবুল (৪৯) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হয়ে জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। বাবুল কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে।
জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন কয়েদি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল আগে থেকেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন। এম্বুল্যান্স যোগে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জামাল ভূইয়া বলেন, রোগী উচ্চরক্তচাপে ভুগছিলেন। তার প্রেসার অনেক বেশি ছিল। কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে নেওয়ার পথে সে মারা যায়।
(ঊষার আলো-এমএনএস)