UsharAlo logo
, |

লকডাউনে পুলিশ-বিজিবির সাথে থাকবে সেনাবাহিনীও

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ প্রতিপালনে নামতে পারে সেনাবাহিনী। এ ছাড়া বিজিবি-পুলিশও এ সময় কাজ করবে। শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমে দেয়া বক্তব্যে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী জানান, ২৮ তারিখ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের আওতায় থাকবে সারাদেশে। এরপরও আমরা প্রয়োজন হলে বাড়াবো। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সে জন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশ, বিজিবি থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে আসতে পারবে না।
শনিবার (২৬ জুন) প্রজ্ঞাপন জারি করা হবে এবং এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
(ঊষার আলো-এমএনএস)