ঊষার আলো ডেস্ক : মেক্সিকোতে গোলাগুলিতে ১৮ জন নিহত হয়েছেন। উত্তর মেক্সিকোর জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গ্রুপের মধ্যে স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটেছে।
রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে প্রাণ হারিয়েছেন ১৮ জন। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে ২ পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।
(ঊষার আলো-আরএম)
