UsharAlo logo
, |

ব্যাংক খোলা থাকবে কি না জানা যাবে রোববার

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী সোমবার (২৮ জুন) থেকে শুরু হওয়া এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ ব্যাংক বন্ধ না খোলা থাকবে তা নিয়ে এখনো কোনও ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকার কথা জানানো হয়।

কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ব্যাংক খোলা থাকবে না কি বন্ধ থাকবে সিই সিদ্ধান্ত আগামী রোববার (২৭ জুন) ব্যাংকগুলোকে জানানো হবে। ‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো।

অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন থেকে জানা যায়, ‘কঠোর লকডাউনে’ জরুরিসেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। কিন্তু অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান ও জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

(ঊষার আলো-এফএসপি)