ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি এবং তরুন উদ্যোক্তা, উত্তরা গ্রুপ অব কোম্পানীজ এর সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান শনিবার (২৬ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর এই অকাল মৃত্যুতে দেশ শিল্প জগতের একজন তরুন উদ্যমী নেতা হারালো । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
(ঊষার আলো-এমএনএস)
