UsharAlo logo
, |

ফের বাড়ছে ভারতে করোনা সংক্রমণ

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩।
গতকাল ২৬ জুন শনিবার আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৬৯৮। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। এতে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখের গণ্ডির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের।
আজ ২৭ জুন রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে জানা গেছে, ভারতে মোট কোভিড সংক্রমণের হার কমেছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের। অন্য দিকে ১ দিনে দেশে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)