ঊষার আলো ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলে ২টি গির্জা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
কানাডার সরকারি কর্মকর্তারা বলছে, ২ গির্জার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে কর্মকর্তারা।
আজ রবিবার বিবিসি এক প্রতিবেদনে বলেছে, গত সোমবার আরো ২ গির্জায় আগুন লেগেছিল। গতকালের ঘটনাসহ ১ সপ্তাহের ব্যবধানে ৪টি গির্জা পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি সত্যিই প্রশ্ন জাগানিয়া।
কানাডার আদিবাসী অধিকারবিষয়ক সংস্থা দ্য ফেডারেশন অব সোভারিজিন ইন্ডিজেনাস নেশনস বলেছে, সাসকাচুয়ান রাজ্যের ম্যারিভাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল সংলগ্ন এলাকায় গণকবরগুলোর সন্ধান পাওয়া গেছে।
ঠিক কতসংখ্যক গণকবর সেখানে রয়েছে- সে ব্যাপারে কোনো তথ্য অবশ্য এখনও জানা যায়নি। তবে বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘কানাডার ইতিহাসে এর আগে এত উল্লেখযোগ্য পরিমাণে গণকবরের সন্ধান পাওয়া যায়নি।’
এদিকে খ্রিস্টান যাজক পোপ ফ্রান্সিসকে কানাডায় আসার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
(ঊষার আলো- এম.এইচ)
