UsharAlo logo
, |

শেয়ারবাজারে দাম বাড়ার তালিকায় বস্ত্র খাতের প্রাধান্য

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (২৭ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে মতিন স্পিনিংয়ের। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকায় শীর্ষ উঠে এসেছে। এছাড়াও ডিএসইর দাম বাড়ার তালিকায় থাকা ১০টির মধ্যে ৮টি-ই হল বস্ত্র খাতের কোম্পানি।

জানা যায়, র্শীষে থাকা মতিন স্পিনিংয়ের বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকা। যা রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ৫২.৫০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৭০ টাকা কিংবা ৯.৮৩ শতাংশ।

অন্যদিকে ডিএসইর দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ৯.৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজ ৯.৭০ শতাংশ, আর্গন ডেনিমস ৯.৬৮ শতাংশ, জাহিন স্পিনিং ৯.৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইল ৯.৬১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৯.৫১ শতাংশ, কুইন সাইথ টেক্সটাইল ৯.০৩ শতাংশ, জাহিন টেক্সটাইল ৮.১০ শতাংশ ও শাশা ডেনিমসের ৭.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

(ঊষার আলো-এফএসপি)