UsharAlo logo
, |

১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, দেওয়া হবে না মুভমেন্ট পাস

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনার (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিধি-নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি মাঠে থাকবে বলেও জানান তিনি।

গতকাল রোববার (২৭ জুন) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, লকডাউন বা শাটডাউন এসব কিছু না কড়া বিধিনিষেধ পালন করা হবে। এবার পুলিশের কোনও মুভমেন্ট পাস থাকবে না। একবারে জরুরি সেবা ছাড়া কেউই ঘর থেকে বের হতে পারবেন না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সকল অফিস-আদালত সব কিছু বন্ধ থাকবে।

আগামীকাল মঙ্গলবার থেকে বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

(ঊষার আলো-এফএসপি)