ঊষার আলো ডেস্ক : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায়’ অবৈধভাবে সীমান্ত রেখা অতিক্রম করে, শূন্য লাইনে প্রবেশের দায়ে অভিযুক্ত করে ১৪ লক্ষ টাকার নৌ-যান আটক করেছে বিজিবির জোয়ান। সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার সময় লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটা নামক স্থান হতে” বিভিন্ন সাইজের ৯টি নৌকা আটক করেছে বিজিবির জোয়ান। যার আনুমানিক সিজার মূল্য ১৪,২০,০০০টাকা
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পিএসসি পরিচালক তসলিম এহসান পিএসসি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন আটককৃত নৌকাগুলো (ইঞ্জিনসহ) শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
